ঢাকাFriday , 17 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্বচন্দনা এলাকায় শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়েছে পাঁচটি দোকান। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ভোর পৌনে ৫টার দিকে পূর্বচন্দনা এলাকার মো. ইসমাইল হোসেনের মালিকানাধীন ‘ইসমাইল মার্কেটে’ আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই মার্কেটের সেমিপাকা টিনসেডের একটি সেলুন, একটি টেইলার্স ও একটি হার্ডওয়ারসহ পাঁচটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।