ঢাকাThursday , 16 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে কলেজছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে তাসমিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তাসমিয়া ওই এলাকার সুলতান তালুকদারের মেয়ে। তিনি এ বছর রাজাপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে পরিবারের লোকজন তাসমিয়াকে সেহরি খেতে তার কক্ষে ডাকতে যায়। এ সময় তাসমিয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার করেন তার মা। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মাইনুদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কলেজছাত্রীর মৃত্যু রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।