ঢাকাWednesday , 15 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বুধবার বেলা ১১টা ২০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।
আগামী ২০ মে তার দেশে ফেরার কথা রয়েছে। হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ গত বছরের ৩ জুন ব্যাংকক যান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিবের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে জটিলতা রয়েছে। এর চিকিসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালে ১৪ জুলাই কারাবন্দি ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয় সুপ্রিম কোর্ট।
এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর, ব্যাংকক ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিসার জন্য যান।