ঢাকাTuesday , 14 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার দেবহাটায় বাসের ধাক্কায় মৃত্যুঞ্জয় কুমার (৩৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলার পারুলিয়া গার্লস স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় কুমার সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকার নরেন্দ্র বাছাড়ের ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের বঙ্কিমচন্দ্রের ছেলে তাপস কুমারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুঞ্জয় কুমারসহ অন্যরা অটোরিকশায় করে শ্যামনগরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে পারুলিয়ায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪৫০২২) অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় দু’জন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুঞ্জয় মারা যান।
দেবহাটা থানার উপ-পরির্দশক (এসআই) অফিসার নয়ন চৌধুরী জানান, এ ঘটনায় বাস, অটোরিকশা এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে।