ঢাকাTuesday , 14 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাফিজুর রহমান তিতাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।
পুলিশের দাবি, তিতাস তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য। উপজেলার বাঁশেরবাদা আওতাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে তিতাস। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সাঁড়া ঝাউদিয়া গ্রামের একটি আখক্ষেতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিতাসকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। নিহত তিতাসের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকতি, রাহাজানিসহ ১৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মঙ্গলবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় আলাদা দু’টি মামলা দায়ের করেছে পুলিশ।