ঢাকাTuesday , 14 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুর সিটি কর্পোরেশনের মীরেরগাও এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রেল পুলিশ লাশ উদ্ধার করেছে মর্গে প্রেরণ করেছে।
নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে সোনালী চেক লুঙ্গি এবং কাল হাফহাতা শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, আজ সকালে মীরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তি কোমর থেকে কাটা পড়েছে এবং মাথায়ও আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। এসআই আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।