ঢাকাMonday , 13 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা!

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার দিঘলিয়ায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত আড়াইটার দিকে জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়ার ওয়াপদা বেড়িবাঁধে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
নিহত খলিলুর রহমান মোল্লা দিঘলিয়ার দেয়াড়া গ্রামের ওমর মোল্লার ছেলে।
দিঘলিয়া থানার সাব ইন্সপেক্টর ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার দেয়াড়া কলোনি বেড়িবাঁধ থেকে তিনি রাত আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় কিছু দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি সোমবার ভোরে মারা যান। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ময়নাতদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খলিলুর রহমান মোল্লা পুলিশ সোর্স ছিলেন। বিভিন্ন তথ্য দিয়ে তিনি পুলিশকে সহায়তা করতেন। তিনি নিজেও একটি মামলার আসামি ছিলেন। তবে, তাকে হত্যার কারণ জানা যায়নি।