ঢাকাMonday , 13 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী নিহত, স্ত্রী আহত

Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হয়েছেন।
সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিম ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দবল গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামের একটি ঔষধ কোম্পানিতে কালীগঞ্জ উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন। বাজার এলাকায় ৩ তলা একটি ভবনে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রহিমের স্ত্রী বাসার বেলকুনিতে ছেলের ভেজা কাপড় শুকাতে দেন। এ সময় বাতাসে বিদ্যুতের তারের উপরে কাপড় উড়ে পড়ে যায়। পরে লোহার রড দ্বারা রহিম তুলতে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী বাঁচাতে গেলে তিনি আহত হন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতনদের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।