ঢাকাMonday , 13 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা (৩০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক বিক্রেতা ছিলেন। এ ঘটনায় এসআই মোবারক হোসেন ও কনস্টেবল লাল মিয়া আহত হয়েছেন।
রোববার রাত পৌনে ১টার দিকে উপজেলার হারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ওই এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালালে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও ৫ রাউন্ড গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৪০২ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মোস্তফার বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে বলে ওসি জানান।