ঢাকাMonday , 13 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত কমিটির তালিকা গণমাধ্যমের হাতে পৌঁছেছে।
তালিকায় এক নম্বর সহসভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আল-নাহিয়ান খান জয়ের এবং এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২০১৮ সালের ৩১ জুলাই মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে করে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন শেখ হাসিনা। দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও অনুমোদন দেওয়া হয়।