ঢাকাSunday , 12 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় হত্যা মামলার আসামি শাহ আলম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ঘটনায় বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীনসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএস মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শাহ আলমকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যাবহৃত অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কর্ণফুলী নদীর কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনায় শাহ আলম নিহত হন। আহত হন চার পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
এর আগে ভাইকে বাঁচাতে গিয়ে গুলিতে নিহত হন বুবলী আক্তার নামে একজন। পুলিশ জানায়, বুবলীকে হত্যা করে শাহ আলম।