ঢাকাSunday , 12 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সালামের মুক্তিতে বাধা নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালামকে নাশকতার ছয় মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
পরে ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়। এ ছয় মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের পর তিনি ২৮ এপ্রিল আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এ ছয় মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। ফলে তার জামিনে মুক্তিতে বাধা নেই।