ঢাকাSunday , 12 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সিঙ্গাপুরে অবস্থানরত সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমানে স্যার (ওবায়দুল কাদের) স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন, নিয়মিত ব্যায়ামও করছেন। চিকিৎসকদের পরামর্শেই এখন দেশে ফিরছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে আগামী ১৫ মে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
শেখ ওয়ালিদ ফয়েজ আরো জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় রোববার আনুমানিক সকাল ১০টায় সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই তিনি দেশে ফেরার দিনক্ষণ ঠিক করেন।
এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বলেন, বুধবার তার আসার কথা রয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৫ মে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের ওই অনুষ্ঠানে যোগ দেবেন- এমনটাই আশা করা হচ্ছে। এ ছাড়া মন্ত্রণালয়ে ওবায়দুল কাদেরের কক্ষও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের ৫ এপ্রিল ছাড়পত্র পান। তবে ওই হাসপাতালের কাছেই ভাড়া বাসায় থাকছেন তিনি। ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।
এর আগে ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।