ঢাকাSaturday , 11 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ কুলিয়ারচরে তেলের লড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল ১০টায় তেলের লড়িটি কারখানায় মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে লড়ির চালক, তার সহযোগী ও কারখানার একজন শ্রমিক রয়েছেন। এদের মধ্যে দুইজনের বাড়ি কুলিয়ারচর এবং একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তাদেরকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
লিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লড়িটির চাকা মেরামতের জন্য কারখানায় নিয়ে যাওয়া হয়। এসময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। আহত তিনজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।