ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সহচর আবুল হাসেমের ইন্তেকাল

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সদর মহোকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সমাদ্দার (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পাওয়ার হাউজ সড়কের নিজ বাসায় মারা যান। দুপুর ২টায় বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়ায় পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ৭০-এর দশকে কলকাতা থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকার সম্পাদক ও তৎকালীন গোপালগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।