ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে ভাঙতে অপপ্রচার চালানো হচ্ছে

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : বিএনপিকে ভাঙতে নানা প্রকার অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে নেতা-কর্মীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ব‌লেন, ‘বিএনপিকে ভাঙার জন্য নানা প্রকার অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা কোনো ভুয়া খবরে, গুজবে কান দেবেন না। বিএনপি তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ আছে।’
‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের পরিচালনা করছেন। তিনি আমাদের যে নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনায় ঐক্যবদ্ধ থাকব।’
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন তুলে ধরে বিএন‌পির মহাস‌চিব বলেন, ‘এশিয়া মহাদেশে খালেদা জিয়ার মত ত্যাগী নেত্রী খুঁজে পাওয়া যাবে না। তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ শিকার করেছেন তা আর কোনো রাজনীতিবিদ করেননি।’
‘তিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সংসদীয় গণতন্ত্র চালু করার মাধ্যমে বেগম জিয়া তার সে কাজ শুরু করেছিলেন।’
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী। তিনি রাজনীতি করে জেল খেটে এত কষ্ট না করে সারাজীবন আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে রাজনীতিতে এসেছেন। বেগম জিয়া দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে নারী শিক্ষাসহ প্রতিটি সেক্টরে কাজ করেছেন।’
ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদারেরর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের ম‌ধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।