ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।
বৃহস্পতিবার রাতে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের এলাকা থেকে রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘অ্যান্টি টেরোরিজম ইউনিট গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হিযবুত তাহরীরের সমন্বয়ক রিয়াজকে গ্রেপ্তার করে। সে হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ।’
অ্যান্টি টেররিজম ইউনিট জানিয়েছে, রিয়াজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর, দনিয়া ও গেন্ডারিয়া এলাকায় হিযবুত তাহরীরের সমন্বয়ক হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিল। বর্তমান সরকারকে অপসারণ করে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে মাঠপর্যায়ে সংগঠনের ভূমিকা পালন করার পাশাপাশি অনলাইন ভিত্তিক প্রচারণা, সদস্য সংগ্রহ ও নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছিল সে।