ঢাকাWednesday , 8 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৫ জন।
বুধবার উপজেলার পরকোট ইউনিয়নের ১১ নম্বর পোল মুন্সির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে জাফর (৪০) ও নুর আলম (৩৫) নামে দুজনের পরিচয় জানা গেছে। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে জননী সার্ভিসের যাত্রীবাহী একটি বাস লক্ষীপুরের রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে চাটখিল বাজার পার হয়ে মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে তিনজন নিহত হন।