ঢাকাWednesday , 8 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওজনে কম দেওয়ায় গোপালগঞ্জে চার ব্যবসায়ীর জরিমানা

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি: ওজনে কম দেওয়ায় জরিমানা গুনতে হলো গোপালগঞ্জের চার ব্যবসায়ীকে।
পবিত্র রমজান উপলক্ষে খাদ্যে ভেজাল বন্ধে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের মাছ বাজারে অভিযানকালে ওজনে কম দেওয়ায় চার ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
শামীম হাসান জানান, অভিযানকালে ওজনে কারচুপি ও ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে চার ব্যবসায়ীকে বিভিন্ন অংকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।