ঢাকাWednesday , 8 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনার ২৪ বারসহ চীনের নাগরিক আটক

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনের নাগরিককে ২৪টি সোনার বারসহ আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটের যাত্রী ফ্যান রুঙগুই নামক এই যাত্রীর চার্জার লাইটের ভেতর থেকে ২৪টি সোনার বার জব্দ করা হয়।
বিমানবন্দর কাস্টমসের ডিপুটি কমিশনার নুর উদ্দিন মিলন জানান, সকাল ৭টা ২০মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রামে অবতরণের চীনের ওই নাগরিক কাস্টমস এলাকা অতিক্রম করছিলেন। এই সময় তার গতিবিধি সন্দেজনক হওয়ায় তাকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। পরে তার বহনকৃত চার্জার লাইটের ভেতর থেকে ২৪টি সোনার বার জব্ধ করা হয়। জব্দকৃত সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম। পরে তাকে আটক করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।