ঢাকাTuesday , 7 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নারী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম সুমন নামে একজন নিহত হয়েছেন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে শহিদুল ইসলাম সুমন। তাকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেপ্তার করে। এরপর সোমবার রাতে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার করার জন্য তার দেয়া স্বীকারোক্তি অনুয়ায়ী গঙ্গাচড়া উপজেলার মহিপুর ইউনিয়নের চড় ইছলী এলাকায় যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে শহিদুল ইসলাম সুমন নিহত হন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘সুমন একজন সন্ত্রাসী। সে নারীদের অপহরণ করে ধর্ষণ করত। তার বিরুদ্ধে ধর্ষণসহ ১৪টি মামলা রয়েছে।’
পুলিশ জানায়, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।