ঢাকাTuesday , 7 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সুজন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সদর উপজেলার রামশিং এলাকায় সোমবার রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ১ হাজার ৫০ পিস ইয়াবা ও ১৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মহসিন নামে এক র‌্যাবের সদস্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
র‌্যাব-১১ এর পুলিশ সুপার এনায়েত মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে মাদকদ্রব্য উদ্ধারে উপজেলার রামশিং এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১১ মামলার তালিকাভুক্ত আসামি সুজন ও তার সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে সুজন গুলিবিদ্ধ হয়। পরে আহতাবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সূজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বন্দুকযুদ্ধে নিহত সুজন রিকাবীবাজারের গোবিন্দনগর বাশতলা এলাকার মোশারফ হোসেনের ছেলে।