ঢাকাTuesday , 7 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবীর নন্দীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার পাঠা‌নো এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৪০ বছরের সংগীত জীবনে সুবীর নন্দী আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এই গুণীশিল্পী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদকে ভূষিত হন। দেশের মানুষ তাকে ভুলবে না।’
মন্ত্রী প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তিকামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সুবীর নন্দী শেষ নি:শ্বাস ত্যাগ করেন।