ঢাকাTuesday , 7 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের কয়েকশ’ শ্রমিক।
মঙ্গলবার সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন পাটকল শ্রমিকরা। তবে পুলিশের হস্তক্ষেপে ও মালিকপক্ষের অনুরোধে সকাল ১০টার দিকে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।
লতিফ বাওয়ানী মিলের শ্রমিক রেজাউল সাংবাদিকদের বলেন, সময়মতো মালিকপক্ষ বেতন দেয় না। কয়েক সপ্তাহের বেতন আটকে আছে। শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। এজন্য বাধ্য হয়ে সড়কে নেমেছি।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, মালিকপক্ষকে ডেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী মোড়ে অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছিল না। এখন যান চলাচল স্বাভাবিক।