ঢাকাSunday , 5 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফণির বিপদ কেটে গেলেও তিস্তায় বন্যার আশঙ্কা

Link Copied!

রংপুর প্রতিনিধি : ফণীর বিপদ কেটে গেলেও ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তার পানিপ্রবাহ এখনো বিপদসীমার কাছাকাছি। ফলে আতঙ্কে রয়েছে তিস্তার দুপাড়ের ১০ লাখ মানুষ।
ফণির প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সারা দিন রংপুরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। ফলে তিস্তা এখন ভরা যৌবনা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, শনিবার সকাল ৬ টায় তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ০৫ সেন্টিমিটার । রাতে ছিল ৫১ দশমিক ৫২ মিটার। এই পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে।
এদিকে ভারত গজলডোবার বাঁধের সবগুলো গেট খুলে দিলে তিস্তার পানি দুকূল উপচিয়ে অকাল বন্যা হতে পারে আশঙ্কায় ডালিয়া ব্যারাজের ৪৪টি গেল খুলে রাখা হয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, শনিবার পর্যন্ত রংপুর ও আশপাশ এলাকায় ৫৮ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।