ঢাকাSunday , 5 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিএম কা‌দের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গোলাম মোহাম্মদ কাদের এমপিকে (জিএম কাদের) জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাত ১১টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় জি এম কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।
সাংগঠনিক নির্দেশনায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি বর্তমান কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি, পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ প্রদান করছি।
বর্তমানে শারীরিকভাবে অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলী পালনে বিঘ্ন ঘটছে, সে কারণে আমি এ দায়িত্বসমূহ পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করিলাম।
গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ প্রদান করা হলো। অবিলম্বে কার্যকর করা হবে।’