ঢাকাSaturday , 4 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইছামতি রক্ষায় সাদা কাপড় পরে মানববন্ধন

Link Copied!

পাবনা প্রতিনিধি : দখলদার উচ্ছেদের মাধ্যমে পাবনার ইছামতি নদী উদ্ধারের দাবিতে সাদা কাপড় পরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শনিবার সকালে জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদারের পাবনায় আগমন উপলক্ষে স্থানীয় ইছামতি নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
বৃষ্টি উপেক্ষা করে ইছামতি নদীর খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
বক্তব্য দেন কৃষিবিদ জাফর সাদেক, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, নদী রক্ষা আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বক্তারা অবিলম্বে ইছামতি নদীর প্রাণ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।