ঢাকাFriday , 3 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত ১

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারি ইঞ্জিনচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব (৩৫) উল্লাপাড়া পৌর এলাকার নয়নগঞ্জ বাজার সিংহগাঁতী মহল্লার বাচ্চু চন্দ্রের ছেলে।
আহতরা হলেন, শহীদুল (৩৮), জয়নাল আবেদীন (৩৬), নন্দভদ্র (৩৩) ও অটোরিকশা চালক রমজান আলী (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, উল্লাপাড়া রেল স্টেশনগামী যাত্রীবাহী অটোরিকশাটি নবগ্রাম এলাকায় পৌঁছলে পেছন থেকে নগরবাড়ীগামী একটি মালবাহী ট্রাক এটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় মহাদেব। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।