ঢাকাFriday , 3 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগ নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : ঘু‌র্ণিঝ‌ড়ের মতো প্রাকৃ‌তিক দু‌র্যোগ নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে অভিযোগ করে দলটির কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হা‌নিফ।
‌তি‌নি ব‌লেন, ‘তারা (বিএন‌পি) যে সমস্ত কথা বলছেন কোন বিবেকবান মানুষ এ ধরনের কথা বলতে পারে না। তাদের নোংরা রাজনীতি বন্ধ করা উচিত।’
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
হানিফ বলেন, ‘প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার জন্য সরকার ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ফণির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন এবং যাবতীয় নির্দেশনা দিচ্ছেন।’
তিনি বলেন, ‘ফণিকে কেন্দ্র করে আতংকিত হওয়ার কোন কারণ নেই। সরকার এবং আওয়ামী লীগ জনগ‌ণের পা‌শে আছে।’
ঘূর্ণিঝড় ফণিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং টিম, মেডিক্যাল টিম ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। গত ১০ বছরে যতোগুলো ঘূর্ণিঝড় এবং দুর্যোগ হয়েছে আমরা সফলতার সঙ্গে তা মোকাবেলা করেছি।’
১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘুর্ণিঝড়ে দেড় লাখ মানুষ মারা গেছে উল্লেখ করে তৎকালীন বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘তখন বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, যত লোক মারা যাওয়ার কথা ছিল ত‌তো মারা যায়‌নি। ভয়াবহতার তুলনায় কম লোকই মারা গেছে।’
মানুষের বিপদের সময় রাজনীতির নোংরা খেলা না করার জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
হানিফ জানান, সমাজকল্যাণ উপ কমিটির নেতৃত্বে সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সার্বক্ষণিক সবকিছু দেখাশোনা করবে।
ঘূর্ণিঝড়ের আগে এবং পরে কোন ঘটনা ঘটলে নিম্নোক্ত টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে টেলিফোন নাম্বার দুটি হচ্ছে ৯৬৭৭৮৮১, ৯৬৭৭৮৮২। এ ছাড়া কেউ যদি ফ্যাক্স বার্তা পাঠা‌তে চান তাহ‌লে ফ্যাক্স নং ৯৬৬৬৫৫০ তে পাঠা‌তে পার‌বেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী রায়, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।