ঢাকাThursday , 2 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে স্বামীর লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জেরে স্ত্রী ও তার প্রেমিক মিলে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। বুধবার রাতে উপজেলার চেংমারী ইউনিয়নের বড়বাড়ী এলাকায় হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার নিজ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের বড়বাড়ী এলাকার সবেদ আলীর ছেলে এরশাদ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী বালুয়া মাসুমপুর ইউনিয়নের বৈরাগী কুটির এলাকার আসাদুল ইসলামের মেয়ে আসমা বেগমের বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। তাদের ঘরে সাত বছরের কন্যা সন্তান রয়েছে। তারা উভয়ে ঢাকায় পোশাক কারখানায় কাজ করতেন। ছয় মাস আগে দুজনে ঢাকা থেকে গ্রামে চলে আসে এবং কৃষি কাজ শুরু করে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে, এরশাদ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে। স্ত্রীর কথিত প্রেমিক সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।