ঢাকাWednesday , 1 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রাব্বি মিয়াকে (২২) আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে নারায়ণগঞ্জের পাগলার নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। নিহতের গালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত সোহেলী বেগম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে। নিহতের বাবা সিরাজ সিকদার জানান, সোহেলী ও রাব্বি মিয়া নন্দলালপুর এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করত। দু’জনের পরিচয়ের সূত্রে রাব্বি মিয়া তার বাবা-মাকে দিয়ে সোহেলীর বিয়ের প্রস্তাব পাঠায়। বিয়ের পর থেকে তারা নন্দলালপুর এলাকার হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। এরপর সোহেলী চাকরি ছেড়ে দেয় ও রাব্বি মিয়া রাজমিস্ত্রীর কাজ শুরু করে।
ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, নিহতের গলায় ও গালে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রথমে মারধর করে পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বামী রাব্বি মিয়াকে আটক করা হয়েছে।