ঢাকাTuesday , 30 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দুই অবুঝ সন্তানসহ মায়ের বিষপান

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ৬ বছর ও ১০ মাস বয়সী দুই কন্যা সন্তানকে সাথে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে।
সোমবার রাতে বিষপানের পর দুই সন্তানসহ মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেও তাদের বাঁচানো যায়নি।
পারিবারিক কলহের জের ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাঙ্গুনিয়ার সরফভাটার শিকদার পাড়া থেকে ডেইজি আকতার (২৮), তার ৬ বছর বয়সী কন্যা ইভা আক্তার এবং ১০ মাস বয়সী কন্যা ইসরাত নুরকে বিষপান করা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা সরফভাটা ইউনিয়নের নুরনবীর স্ত্রী ও সন্তান। সে স্থানীয় একজন মুদি দোকানি বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভুইয়া জানান, কি কারণে দুই সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।