ঢাকাTuesday , 30 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাবারের অভাবে স্কুলছাত্রের আত্মহত্যা!

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের রাজাখাঁর চর গ্রাম থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, খাবারের অভাবেই এই আত্মহত্যা।
মৃত এই স্কুলছাত্রের নাম সাব্বির (১০) । তার বাবা আব্দুল বারিকেএকজন ভ্যানচালক। সাব্বির স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সিরাজঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী মিয়া জানান, সোমবার নিজ বাড়ির পেছনে একটি কাঁঠাল গাছে শিশুটির ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।
প্রাক্তন ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা জানান, আব্দুল বারিকের পরিবার খুব অভাবি ছিল। পরিবারের জন্য দুবেলা খাবার যোগাড় করতে পারতেন না তিনি। গত রাতেও তাদের পরিবারে খাবার জুটেনি। এ কারণেই সাব্বির আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।