ঢাকাTuesday , 30 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মোহন শেখ (৫৫) নামে এক মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়। মোহন শেখ মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলির মৃত হায়াত আলীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মোহন একাধিক মাদক মামলার আসামি। প্রায় এক মাস আগে কারাগার থেকে বের হন। জেল থেকে বের হওয়ার পর মাদক ব্যবসার বকেয়া লেনদেন নিয়ে অন্যদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
রায়পুর রেল স্টেশনের পাশে তার লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।