ঢাকাTuesday , 30 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মিলন মোর্শেদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার রুহুল আমিন।
গ্রেপ্তার মিলন মোর্শেদ সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ভবানীপুর গ্রামের কেসমত আলীর ছেলে।
র‌্যাব জানায়, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ভবানীপুর গ্রামে প্রতিবেশী যুবক মিলন মোর্শেদ ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাতে কুষ্টিয়া শহরের চৌড়হাস বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।