নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমির সীমানা প্রাচীর নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার মারুয়াদী গ্রামে জমির সীমানা প্রাচীর নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ বাঁধে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত পাচঁ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় দীন ইসলামের জমিতে মহিবুল্লাহ তার লোকজন নিয়ে সীমানা পিলার স্থাপন করে। এতে দীন ইসলাম এসে বাধা দিলে এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ ২০জন আহত হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনর্চাজ আক্তার হোসেন জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

