ঢাকাSunday , 28 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুর রহমান সাইমন (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে আফ্রিকা থেকে ফোন করে সাইমনের মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। সাইমন নোয়াখালীর চাটখিল উপজেলার খিঁলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দেড় বছর আগে ৭ লাখ টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকাতে কাজের সন্ধানে যান সাইমন। পরে জোহানসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক খালুর দোকানে কাজ করতেন সে।
গত সোমবার ওই দোকানে কয়েকজন সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। সাইমন তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
পরে অন্য বাংলাদেশিরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।