ঢাকাSunday , 28 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবককে নির্মমভাবে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার আমিনপুরে নির্মমভাবে খুন হয়েছেন ছয় মাস আগে প্রবাস থেকে ফেরা এক যুবক।
নিহত যুবকের নাম নুরুজ্জামান ওরফে নুর জামান (২৮) । শনিবার (২৭ এপ্রিল) রাতে এই যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরদিন রোববার সকালে বাড়ির পাশে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নুরুজ্জামান বেড়া উপজেলার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের সিংহাসন গ্রামের কাবিল প্রামানিকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, নুরুজ্জামান ৫-৭ বছর সিঙ্গাপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করতেন। সম্প্রতি সেই কোম্পানি কক্সবাজারে একটি কাজ পেলে ছয় মাস আগে সেখানে এসে কাজে যোগ দেন তিনি।
দিনদশেক আগে গ্রামে এসে নতুন ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু করেন নুরুজ্জামান। শনিবার সন্ধ্যার পর খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রোববার সকালে বাড়ির পাশে চরকান্দি মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কি কারণে নুরুজ্জামানকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক (তদন্ত) মঈনুদ্দিন।