ঢাকাSunday , 28 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওবায়দুল কাদের সুস্থ, হাঁটাহাঁটি করছেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। নিয়মিত প্রাতঃভ্রমণে (মর্নিং ওয়াক) বের হচ্ছেন তিনি।
রোববার সকালেও তিনি একটি সুইমিংপুলের পাশে হাঁটাহাঁটি করেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ রোববার সকালে নিজের ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের হাঁটাহাঁটির একটি ভিডিও পোস্ট করেছেন।
এতে দেখা যায়, ওবায়দুল কাদের অনেকটাই স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করছেন। সেতুমন্ত্রীর পরণে ছিল ফুলহাতা মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট ও পায়ে ছিল চামড়ার স্যান্ডেল। গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।
প্রসঙ্গত গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।