ঢাকাSaturday , 27 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন চালু

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে যানবাহন চলাচল সংক্রান্ত অপরাধ ও মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের বটতলা মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ উপলক্ষে শহরে একটি শোভাযাত্রা বের হয়।
পরে বটতলা মোড়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিআরটিএ’র উপ-পরিচালক মো. শফিকুল আলম সরকারসহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
ই-ট্রাফিক প্রসিকিউশন চালু হওয়ার ফলে যানবাহন চলাচল সংক্রান্ত অপরাধ ও মামলার বিষয়গুলো তাৎক্ষণিকভাবে ডিজিটাল পদ্ধতিতে নিষ্পত্তি সম্ভব হবে। এতে মামলার দীর্ঘসূত্রিতা ও সংশ্লিষ্টদের হয়রানিও কমবে।
জেলা পুলিশ জানিয়েছে, এটি দেশের ১৪তম জেলা, যেখানে ই-ট্রাফিক প্রসিকিউশন চালু হলো।