ঢাকাSaturday , 27 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ট্রলি দুর্ঘটনায় শ্রমিক নিহত

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর এলাকায় আজ শনিবার সকালে ট্রলি দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মোঃ বাবু (১৭) । সে লক্ষ্মীপুর সদরের রাধাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। ঘটনায় মুরাদ হোসেন (৩৫) নামে ওই ট্রলির চালকও আহত হন।
নিহতের ভাই নিজাম উদ্দিন জানান, বাবু ট্রলিতে শ্রমিক হিসাবে কাজ করেন। সকালে গৃহনির্মাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা খেলে দেয়ালটি ভেঙ্গে চালক মুরাদ ও বাবুর গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। মারাত্মক আহত হন ট্রলি চালক মুরাদ।
তবে ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন। তবে খোঁজ নিয়ে দ্রুতই পুলিশ পাঠাবেন বলেও জানান তিনি।