ঢাকাSaturday , 27 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে দুই গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দু’টি গ্রাম থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ।
গৃহবধূরা হচ্ছেন, চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের আবু তাহেরের স্ত্রী পপি আক্তার (২৩) ও উত্তর কচ্চপিয়া গ্রামের নাছির উদ্দিনের মেয়ে লুবনা আক্তার (২০) ।
এদের মধ্যে পপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। তার স্বামী আবু তাহেরকে আটক করেছে পুলিশ। অপর গৃহবধূ পারিবারিক বিতন্ডায় জড়িয়ে বাবার বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে।
শনিবার সকালে দুই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে আবু তাহেরের সাথে পশ্চিম চরজুবলী গ্রামের হাজী আব্দুস সোবহানের মেয়ে পপি আক্তারের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নিজ কক্ষ থেকে পপি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
তার পরিবারের অভিযোগ- স্বামী, শাশুড়ি ও ননদ মিলে পপিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়না তদন্ত ছাড়া হত্যার কারণ বলা যাচ্ছেনা। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
এদিকে গত এক বছর আগে এক প্রবাসীর সাথে মোবাইলে বিয়ে হয় লুবনা আক্তারের। বিয়ের পর থেকে সে উত্তর কচ্চপিয়া গ্রামে বাবার বাড়িতে থাকতো। শুক্রবার রাত ১১টার দিকে স্বর্ণের নাকফুল ও রিং হারানোর ঘটনাকে কেন্দ্র করে ছোট বোন লাভলি আক্তারের সাথে ঝগড়ার জেরে বিষপান করে লুবনা। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূ পপি আক্তার নিহতের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।