ঢাকাSaturday , 27 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর চরমপন্থী দলের দুই পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধ ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ভবানীপুর বাজারের পাশে সর্বহারাদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখনে যেয়ে দেখে দুজন গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম লিটন এবং আফসার বলে জানিয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ৩টি দলীয় পোস্টার উদ্ধার করেছে পুলিশ।