ঢাকাSaturday , 27 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খোলস পাল্টালেও জামায়াতের রাজনীতির অধিকার নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নতুন খোলসে আত্মপ্রকাশ ঘটলেও তাদের রাজনীতি করার অধিকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শেরে বাংলা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা জানান তিনি।
হানিফের ওই বক্তব্যের কয়েকঘণ্টার মধ্যে জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী হিসেবে পরিচিত একটি অংশ দলটি থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক দল গড়ার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
‘জন আকঙ্ক্ষার বাংলাদেশ’ নামের এই প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিশ্রুত বাংলাদেশ রাষ্ট্র গড়ে তুলতে হলে জাতীয় জীবনের সকল অর্জন ও ঐক্যের জায়গাগুলো সমন্বিত করে নতুন বাংলাদেশের ভিত্তি প্রস্তুত করা প্রয়োজন।
শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে হোটেল ‘সেভেন্টি ওয়ান’ এ সংবাদ সম্মেলনে নতুন এ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনার লিখিত বক্তব্যে তুলে ধরেন প্ল্যাটফর্মের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু। এর আগে মঞ্জু জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জামায়াতে ইসলামী খোলস পাল্টে নতুন কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, আমি মনে করি এটাতেও তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। তারা এখনও একাত্তর সালের অপকর্মের জন্য দলীয়ভাবে তাদের অপরাধের দায় স্বীকার করেনি। এমনকি তারা ক্ষমা প্রার্থনাও করেনি।’
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।