ঢাকাSaturday , 27 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঙালি জাতির উন্মেষ শেরে বাংলার হাত ধরে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হকের হাতেই বাঙালি জাতির উন্মেষ হয়েছে । তার সুযোগ্য নেতৃত্ব বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে ।’
শনিবার সকালে শেরে বাংলার মাজারে জাতীয় নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কর্মময় জীবনের ওপর আলোচনা, মাজারে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জেয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
তিনি বলেন, ‘বাঙালি জাতির মুক্তির জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তাদের স্নেহধন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ইতিহাসে অমর হয়ে থাকবে। ব্রিটিশ আমলে মুসলমানদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হতো । এ সকল প্রতিকূলতার বিরুদ্ধে শেরে বাংলা আজীবন সংগ্রাম করেছেন । ’
মন্ত্রী বলেন, ‘শেরে বাংলা আজীবন গরিব, দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল গভীর।’
তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, একাধারে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক আবার মুসলিম লীগের সভাপতির দায়িত্বও পালন করেন বলে জানান মন্ত্রী।
‘তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করে ইতিহাসে অমর হয়ে আছেন । জমিদারদের হাত থেকে গরিব ও মধ্যবিত্ত শ্রেণ্রির মানুষদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিশি বোর্ড গঠন করেন । স্বাধীন বাংলাদেশ কায়েম করার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন । তিনি একজন উঁচু মানের আইনজীবী ছিলেন। আইন পেশার আয়ের অধিকাংশই অসহায় সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন, উল্লেখ করেন মন্ত্রী।
বিশ্ব বাঙালি সম্মেলন এর সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এবং অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ।
শেরে বাংলার দৌহিত্র এ. কে. ফাইয়াজুল হক রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।