ঢাকাThursday , 25 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৬

Link Copied!

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে ২টি বিদেশি রিভলবার, ১২০ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার শহরের সাটিরপাড়া শিববাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সম্প্রতি র‌্যাবের ক্রসফায়ারে নিহত নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক বাহিনীর সদস্য বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার মো. আনিসুল হক ওরফে আনিস, একই এলাকার শ্রী রাজু ভৌমিক, রাঙ্গামাটিয়া এলাকার মো. ফজলে রাব্বী, কাউরিয়াপাড়া এলাকার মো. রাব্বী, সদর উপজেলার করিমপুর এলাকার মো. পাপন মিয়া, শীলমান্দি এলাকার মো. মাসুদ মিয়া।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবে র‌্যাবের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।