ঢাকাThursday , 25 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের শহরতলী মৌলভীপাড়া থেকে আইরিন বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
আইরিন বেগম টুঙ্গীপাড়া উপজেলার বাশবড়িয়া গ্রামের এস্কেন্দার মোল্লার মেয়ে ও একই গ্রামের কালাম মোল্লার ছেলে সোহাগ মোল্লার স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মৌলভীপাড়ার বাবার বাড়ির একটি বসতঘরের আইরিন বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত তথ্য জানা যাবে।