ঢাকাMonday , 22 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে হত্যা?

Link Copied!

রংপুর প্রতিনিধি : দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ চরচতুরা গ্রামে হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে স্বামী নাদের আলী নেন্দু পলাতক। এ হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (তদন্ত) রাজিফুজ্জামান বসুনিয়া জানান, ১২ বছর আগে গোলাপী বেগমের (২৮) সঙ্গে চরচতুরা গ্রামের নাদের আলী নেন্দুর (৪০) বিয়ে হয়। কিছু দিন ধরে নাদের আলী দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চেয়ে আসছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছে।
বিকেলে স্ত্রীর কাছে অনুমতি চেয়ে কাগজে স্বাক্ষর চাইলে অসম্মতি জানান গোলাপী। এতে নাদের আলী নেন্দু ক্ষিপ্ত হয়ে গোলাপীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোলাপীর লাশ উদ্ধার ও হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
এ ঘটনায় মেয়ের ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ জানান, গোলাপী বেগমের গলায় দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।