ঢাকাMonday , 22 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগে বৃদ্ধের লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ সনাতনগড় থেকে মো. শাহজাহান (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, স্বাভাবিকভাবেই শাহজাহানের মৃত্যু হয়েছে। তারপরও তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করবে পুলিশ।
সোমবার দুপুরে হাজারীবাগ থানার সনাতনগড়ের ৪৬ নম্বর বাসা থেকে শাহজাহানের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ হাজারীবাগ থানায় রাখা হয়েছে।
হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া বলেন, ওই বাসার কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন মো. শাহজাহান। দুই দিন ধরে তিনি বাসা থেকে বের হননি। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় স্ট্রোক হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।