ঢাকাSunday , 21 April 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে লাবনী খাতুন (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে মিরপুর পৌর এলাকার সুলতানপুর গ্রামের তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।
লাবনী খাতুন ওই গ্রামের তুহিন আহম্মেদের স্ত্রী এবং একই এলাকার সুলতান মন্ডলের মেয়ে। ঘটনার পর থেকে লাবনীর স্বামী পলাতক রয়েছেন।
লাবনীর চাচা দানেজ মন্ডল অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই লাবনীর কাছ থেকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন টাকা পয়সা চাইতো। টাকা না দেওয়ায় তার ওপর নির্যাতন চালানো হতো। লাবনীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই হত্যা করেছে। এখন তারা এটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।
মিরপুর থানার এসআই লাল চাঁদ জানান, স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।